ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল সীমিত পরিসরে শুরু হয়েছে। এর আগে টানা ছয়দিন বন্ধ ছিল এ রুটের লঞ্চ চলাচল।শুক্রবার (২৬ জুলাই) রাত পৌনে ৯ টার দিকে ‘এম ভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদীবন্দর ত্যাগ করে। লঞ্চটি শনিবার (২৬ জুলাই) ভোরে ঢাকার সদরঘাটে পৌঁছে।বরিশাল নদী বন্দর সূত্রে জানা গেছে, কারফিউ’র কারণে যাত্রী না থাকায় ২০ জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়।
ফলে ওইদিন থেকেই ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।কারফিউ শিথিল হলে টানা ৬ দিন পরে শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়।বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ (২৬ জুলাই) রাতে বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি রওয়ানা দেয়।
পাশাপাশি ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ নামের আরও একটি লঞ্চ রাতে বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, একটি লঞ্চ থাকায় যাত্রীর চাপ ছিল।যাত্রীরা জানান, লঞ্চ চালু হওয়ায় তারা অনেক খুশি। সড়ক পথের চেয়ে লঞ্চে চেপে নিরাপদে ও আরামে যাতায়াত করা যায়। সেইসঙ্গে বাসের থেকে লঞ্চের ডেকের ভাড়া তুলনামূলক কম
নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...
নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

মন্তব্য (০)