• বিনোদন

মির্জাপুর ৪ এ থাকছে নতুন চমক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সদ্য মুক্তি পাওয়া ‘মির্জাপুর ৩’ সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে ভিন্ন প্রতিক্রিয়া। কেউ বলছেন ভাল, আবার কেউ বলছেন আগের সিজনের চেয়ে ভাল করতে পারেনি। কিন্তু সব মিলিয়ে সিরিজের তিন নম্বর কিস্তির পর আগ্রহ জন্মায় চতুর্থ কিস্তি দেখার। তাইতো দর্শকদের হতাশ করতে চাননি সিরিজের পরিচালক আনন্দ আইয়ার। শোনা যাচ্ছে, ‘মির্জাপুর ৪’ এর জন্য পুরোপুরি প্রস্তত রয়েছে আনন্দের টিম।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে পরিচালক জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই আমাজনে আসতে পারে ‘মির্জাপুর ৪’। সিরিজটি নিয়ে কিছু তথ্য ফাঁস করে পরিচালক আনন্দ বলেছেন, ‘আমরা একেবারে তৈরি নতুন সিজনের জন্য। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে আসতে পারে ‘মির্জাপুর ৪’।’

পরিচালক আরও বলেন, ‘মির্জাপুর ৩ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। যারা সমালোচনা করছেন, তাদের বলে রাখা ভাল, ‘মির্জাপুর ৩’ আসলে ‘মির্জাপুর ৪’ এর প্রস্তুতি। নতুন সিজন আরও অ্যাকশনে ভরপুর হতে চলেছে। আর বিশেষ করে নতুন সিজনে বেশি গুরুত্ব দেওয়া হবে মহিলা চরিত্রগুলোকে।’

এর আগে গত ৫ জুলাই মুক্তি পায় ‘মির্জাপুর ৩’ সিরিজ। এতে অভিনয় করেছেন আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, বিজয় ভার্মা, পঙ্কজ ত্রিপাঠি, রাসিকা দুগ্গল, আনজুম শর্মা, প্রিয়াংশু পেনিউলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং এবং হর্ষিতা গৌরকে।মির্জাপুরের প্রথম দুটি সিজন ছিল সুপারহিট। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠির অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। নতুন সিজন এবার কতটা বাজিমাৎ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo