• লিড নিউজ
  • জাতীয়

দেশের ৪ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর পাশে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি মৌসুমি বায়ুর সঙ্গে একীভূত হয়ে গেছে। এর প্রভাবে আজ বুধবার (২৪ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল, সেটি প্রত্যাহার করতে বলা হয়েছে। পূর্বাভাসে অধিদফতর জানিয়েছে, উপকূলীয় এলাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং দেশের পূর্বাঞ্চলীয় বিভাগ সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া এই বিভাগগুলো অধিকাংশ জায়গায়, রাজধানী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo