• লিড নিউজ
  • জাতীয়

কোটাবিরোধী আন্দোলনঃ সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলমান কোটাবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনের কারণে মানুষের জানমালের নিরাপত্তায় দুপুর ১টা থেকে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে। এরপর থেকে ঢাকার বাইরে থেকে কোনো ট্রেন ঢাকায় ঢুকছে না। একইভাবে ঢাকা থেকে কোনো ট্রেন ঢাকার বাইরে ছেড়ে যায়নি।

এদিকে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটে।

দুপুর ১২টার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর তারা দফায় দফায় বিক্ষোভ করছেন। কোথাও কোথাও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে থাকা নিজস্ব প্রতিবেদকরা জানিয়েছেন, উত্তরা, আজিমপুর, খিলক্ষেত, নতুনবাজার থেকে রামপুরা, কাকরাইল, মিরপুর-১০, যাত্রাবাড়ী, শনিরআখড়া, পুরান ঢাকা, ঢাকা ক্যান্টমেন্ট এলাকার ইসিবি চত্বরে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে।

মন্তব্য (০)





image

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন...

নিউজ ডেস্ক : এবারের বাজেট সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী হবে...

image

খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে, সিদ্ধান্ত বাস্তবায়...

নিউজ ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্র...

image

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবনে নাভিশ্বাস

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে দেশ। এর মধ্যেই ঘন ঘন লোডশেড...

image

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাই...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার ...

image

সারা দেশে লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎ মন্ত্রী

নিউজ ডেস্কঃ কারিগরি ত্রুটির ও কয়লাসংকটের কারণে দুটি বড় বিদ্য...

  • company_logo