• লিড নিউজ
  • জাতীয়

ফরিদপুরের ভাঙ্গায় দুটি পরিবহনে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বিআরটিসি পরিবহন ও শাহ-জালাল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সহ ৩ জন নিহত ও ৪০ জন যাত্রী আহত হয়েছে । বুধবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালাল পরিবহনের ড্রাইভার পান্নু সরর্দার(৫৫) ও মাদারীপুর জেলায় কর্অমরত পুলিশ উপ পরিদর্জ্ঞাশক জাফর আলী খান এবং অজ্ঞাত এক যাত্রী।

ভাঙ্গা থানার এস,আই মোহাম্মদ নোমান জানান,  ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৯৩) পরিবহনের সাথে   বিপরীত দিক থেকে আসা মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহ জালাল পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-০৮৬৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনস্থলে ড্রাইভার সহ তিনজন নিহত হন। নিহত তিনজনই শাহজালাল পরিবহনের । নিহতের সংখ্যা বাড়তে পারে এবং  আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদেরকে  উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠাই ।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মোঃ আবু জাফর জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৪০ জন লোক আহত হয়েছে। আমরা নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে প্রেরণ করি। আটকে পড়া বিআরটিসি বাসের ড্রাইভারকে ১ ঘন্টা পর উদ্ধার করি।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বিআরটিসি পরিবহন ও  শাহজালল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩০/৪০ জন। নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছেন। উদ্ধার কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

মন্তব্য (০)





image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

২

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

৩

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৪

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo