• সমগ্র বাংলা

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।  বুধবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রাসেল হোসেন (১৩) ও ফারাজানা ইয়াসমিন (২৩)। তারা ওই গ্রামের মো. হিরু ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পবিত্র আশুরা উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরু ইসলামের বড় মেয়ে ফারজানা তাঁতের মেশিন চালাতে যান। এসময় ফারজানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে ছোট ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে উদ্ধার করতে তার মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। 

আহত অবস্থায় নিহতদের মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

নিহতদের বাবা হিরু ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজকে ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি। তাই মেয়ে তাঁত চালাতে গিয়েছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছে আমরা একটুও টের পাইনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুইটা কলিজার টুকরা আমাদের ছেড়ে চলে গেল।’ 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার শেষে নিহতের স্বজনদের বুঝিয়ে দেয়া হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo