• সমগ্র বাংলা

চট্টগ্রামে আশুরার শোক মিছিলে মাতম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ আশুরার আজ ১০ ম দিবসে কারবালার মর্মান্তিক ঘটনার উপর মর্সিয়া পাঠে মাতমের মধ্য দিয়ে চট্টগ্রামে মিছিল বের হয়েছে। জানা যায়,সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাও: আমজাদ হোছাইনের নেতৃত্বে আজ বুধবার ১৭ জুলাই সকাল থেকে কারবালার বয়ানের পর দুপুরে শিয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষের এক শোক মিছিল বের হয়। মিছিলটি নিউমার্কেট,জি,পি,ও আলকরন,কতোয়ালী হয়ে ইমামবাড়ায় এসে দিনব্যাপি কর্মসুচিতে যোগ দেন। কর্মসুচির মধ্যে বাদে আসর তবরুক বিতরন হবে।বাদে মগরিব কারবালার শামে গারিবা শীর্ষক আলোচনা চলবে।

মাও: আমজাদ বলেন,আশুরার শিক্ষা হল জালিমের বিরুদ্ধে মাথা নত না করা। ফিলিস্তিনে যে হত্যাকান্ড চলছে আজকের আশুরার দিনে তা থামানোর আহবান করছি। এই দিকে চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া নগরপাড়ায় নন-শিয়ার মুসলিম উম্মাহ মাহে মহরমের কারবালার ঘটনাকে কেন্দ্র করে ১০দিন ধরে মাইক দিয়ে কারবালা পুতির আসর চলছে।

যেখানে অসংখ্য পুরুষ,এবং পর্দা প্রথা ঠিক রেখে অসংখ্য নারী পুতি ও বয়ানের আসরে অংশ নিচ্ছেন।একসময় সাতবাড়ীয়া জাফরাবাদের মাঝখানে আধুনালুপ্ত ফকিরহাট নামের এলাকায় কারবালার বাস্তব অবস্থা দেখানোর জন্য চুরি খেলা অনুষ্টিত হতো। এতে অনেক রক্তপাঠের ঘটনা ও ঘটতো। ঢাকার আজিমপুর দায়েরা শরীফের তৎকালীন পীর হযরত দায়েম উল্লাহ(রহ)নির্দেশনায় তা বন্ধ হয়ে যায়। চালু হয় কারবালার শিক্ষা মুলক পুতির এই আসর। আসরে রাত জেগে বিপুল সংখ্যক নন-শিয়ার এই মসলিম জনতা অংশ গ্রহনের মধ্য দিয়ে কারবালার স্মৃতি অন্তরে জাগরুক করছেন বলে মতপ্রকাশ করছেন নগরপাড়া স্থানীয় জামে মসজিদের ইমাম মাও:আবদুররশিদ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo