• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পৌরসভার শিমরাইল গ্রামে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী নারী ঈশ্বরগঞ্জ পাটবাজার জামে মসজিদের ইমাম ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আলী স্ত্রী ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার শিক্ষিকা ফেরদৌসী বেগম (৪০)। 

নিহতের স্বামী ইউসুফ আলী জানান, গত ১৫ দিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে রান্না বান্না করে পরিবারের সকল সদস্যদের সাথে খাবার খায়। পরে দুপুরে বাড়ির লোকজনের অগোচরে গোসল খানায় প্রবেশ করে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে। 

ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এই নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo