• সমগ্র বাংলা

কোটা সঙ্কারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ সারাদেশে চলমান কোটা আন্দোলনের মাঝে কোটা সঙ্কারের দাবিতে পঞ্চগড়ে ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পাল্টা-পাল্টি এই কর্মসূচী পালন করে তারা। এর আগে দুপুরের পর পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের সামথে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এদিকে কলেজ গেটের মূল ফটকের সামনে জেলা ছাত্রলীগের বাঁধার সম্মুখীন হয় তারা। পরে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচী পালনের অঙ্গিকার করলে সরে যায় ছাত্রলীগ। পরে মিছিল নিয়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের চৌরঙ্গী মোড়ে গিয়ে কোটা সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা। সড়কের পাশে প্রায় আধা ঘন্টার এই কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় কোটা আন্দোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে দাবি তুলেন বক্তারা। ছাত্র সমাজের ব্যানারে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন, শিক্ষার্থী মাহবুব, সুমাইয়া বেগম, ঢাকা তেজগাঁও কলেজের শিক্ষার্থী সানের আয়োজনে ছাত্রদের এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। তবে প্রথম দিনের মত এই কর্মসূচী পালন করলেও নতুন করে কোন কর্মসূচী ঘোষণা করেননি আয়োজকরা।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচীর শেষের দিকে কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদ জানিয়ে মকবুলার রহমান সরকারি কলেজ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান ও সাধারণ সম্পাদক প্লাবন পাটোয়ারীর নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ করে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo