• অপরাধ ও দুর্নীতি

বন্দরে মাদক সেবনে বাঁধা দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে মাদক সেবনে বাধা ও টাকা না দেয়ায় কাজলী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে নিহতের স্বামী মাসুম হোসেন সোমবার(১৫জুলাই) সকাল পৌঁনে আটটায় উপজেলার উলাক এলাকায় এঘটনা ঘটে। সে ওই এলাকা মৃত কামাল হোসেনের মেয়ে।

নিহতের মেয়ে ও স্বজনরা জানায়, মেয়ের সুখের কথা চিন্তা করে মেয়ের বাবা তাদের একটি বাড়ি করে দেয়। প্রথমে সংসার সুখের হলেও পরে মাসুম মাদক সেবনে জরিয়ে বেকার হয়ে পড়ে। সে থেকেই মাদক সেবনের টাকা না দিলে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। এনিয়ে পারিবারিক বিচার সালিসিও হতো। আজ সকালে টাকা চাইলে না দেয়ায় দু'জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা বটি ও কেচি দিয়ে কাজলীকে কুপিয়ে হত্যা করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে মরদেহ মাটি পড়ে থাকতে দেখে। পরে মাসুমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে এলাকাবাসী।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদক সেবনে বাধা দেয়ায় এ হত্যাকান্ড ঘটেছে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo