• বিনোদন

এবার সারা আলিকে নিয়ে পাকিস্তানে নিন্দার ঝড়

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ সারা আলি খানকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে দেখা গিয়েছে। প্রায় প্রতিটি দিনই নিত্য নতুন পোশাক ও নতুন ধরনের সাজে ধরা দিয়েছেন সারা। তার কিছু লুক প্রশংসিত হয়েছে। কিন্তু ‘শুভ আশীর্বাদ’-এর অনুষ্ঠানে অবশ্য মস্ত বড় ভুল করে বসলেন অভিনেত্রী।

আম্বানিদের বিয়ে মানেই চোখ ধাঁধানো সব দামি দামি পোশাক। তেমনই সব গয়নার প্রদর্শন। কেউ পরছেন মুঘল আমলে গয়না কেউ আবার হিরে দিয়ে বাজিমাত করেছেন। পোশাকের ক্ষেত্রেও তাই কেউ পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি, কারও পরনে আবার তরুণ তহেলিয়ানির লেহঙ্গা। কনে নিজে অবশ্য সেজেছিলেন আবু জানি সন্দীপ খোসলার লেহঙ্গায়। এমন সব খ্যতানামী পোশাক শিল্পীদের মধ্যে সারা অবশ্য বেছে নেনে পাকিস্তানের পোশাকশিল্পীকে।

অনন্ত-রাধিকার বিয়ের রাত ও আশীর্বাদ দুদিনই পাকিস্তানি শিল্পী ইকবাল হুসেইনের পোশাকে সাজেন সারা। সেই ছবি ভাগ করে নেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে কেশসজ্জা শিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ শিল্পী সবাইকে উল্লেখ করলেও পোশাক শিল্পী ইকবালকে নিয়ে একটা শব্দ খরচ করেননি সারা। সেই কারণে পাকিস্তানে নিন্দার ঝড়। কেউ লিখেছেন, ‘শিল্পীকে তার শিল্পের সম্মানটা দেওয়া উচিত সে তিনি যে দেশেরই হোন না কেন।’ অন্য আর এক জন লেখেন, ‘যার নকশা করা পোশাক পরেছেন সেই শিল্পীর নামই জানেন না।’ এক গুচ্ছ অভিযোগ সারা বিরুদ্ধে। যদিও সারা কিংবা পোশাক শিল্পী ইকবাল কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনও।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo