• সমগ্র বাংলা

ফেনীতে সড়ক বিভাজকে প্রাণ গেল শিক্ষার্থীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে রবিউল আলম সামীর (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ছোচনা গ্রামের মো. সেলিমের ছেলে। নিহত সামীর ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (১৪ জুলাই) কলেজ শেষ করে ফেনীর মহিপাল থেকে একটি যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী সামির। বাসটি মহাসড়কের ফতেহপুর পর্যন্ত যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের উপরে উঠে যায়।

তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে সামীরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo