ছবিঃ সংগৃহীত
পাবনা প্রিতিনিধিঃ সপ্তম শ্রেণীর ছাত্র মারুফ। ১৩ বছর বয়সে বাবার কাছে আবদার করে মোটরসাইকেল কিনে দিতে হবে। বাবা কিনে না দেয়ায় অভিমান করে কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছে সে।
রোববার (১৪ জুলাই) সকালে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারুফ। এর আগে গত শুক্রবার (১২ জুলাই) রাতে বিষপান করেছিল সে।
মৃত মারুফ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর পুলিশ ফাঁড়ি এলাকার আতিকুল ব্যাপারীর ছেলে এবং ঢালারচর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
ঢালারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মিন্টু চৌধুরী জানান, বাবার কাছে ছেলেটি জিক্সার মোটরসাইকেল কেনার আবদার করেছিল। দুর্ঘটনার আশঙ্কায় অল্প বয়সী ছেলেকে মোটরসাইকেল কিনে দেননি তার বাবা। আর তাতেই বাবার উপর অভিমান করে শুক্রবার রাতে বিষপান করে মারুফ।
পরিবারের লোকজন প্রথমে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য মারুফকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায় মারুফ।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরুন অর রশিদ বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)