• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ফুট ব্রীজের পাটাতন বিধ্বস্ত, ৪ ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে সাহেবনগর গ্রামে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত ফুট ব্রীজের পাটাতন বিধ্বস্ত হওয়ায় উপজেলার ৪টি ইউনিয়নের জনসাধারণের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোহাগী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদির ভূঞা শুক্রবার বিকেল ৫টার দিকে এই ফুট ব্র্রীজটি বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেন।

ব্রীজ সংলগ্ন সাহেবনগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৩৫) জানান, একটি শ্যালো ইঞ্জিন চালিত লরি পার হওয়ার সাথে সাথে ব্রীজের উত্তর পাশের পাটাতনটি বিধ্বস্ত হয়। অল্পের জন্য রক্ষা পায় লরি ও লরির চালক।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোস্তফা ফকির জানান, ১৯৯৯ সালে জন দুর্ভোগ লাঘবের জন্য বাঁশের সাঁকোর পরিবর্তে স্বল্প মূল্যে কাঁচামাটিয়া নদীর ওপর ৭৫মিটার দীর্ঘ ঐ সেতুটি নির্মাণ করা হয়। এসব ফুট ব্রীজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ। কিন্তু প্রায়ই ভারী যানবাহন পার হওয়ার কারণে এই পাটাতন বিধ্বস্তের ঘটনা ঘটতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোহাগী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদির ভূঞা জানান, এই ফুট ব্রীজের উপর দিয়ে সোহাগী, সরিষা, জাটিয়া ও ঈশ্বরগঞ্জ সদর এই চার ইউনিয়নের বাসিন্দারা নিয়মিত যাতায়ত সহ তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করে থাকেন। অবিলম্বে ব্রীজটি সংস্কার করা প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার জানান, এ ধরনের নির্মিত ফুট ব্রীজগুলো খুবই ঝুকিপূর্ণ। উপজেলায় ঝুঁকিপূর্ণ এসব ব্রীজের তালিকা করে অবিলম্বে টেকসই ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। সাহেবনগর গ্রামে কাঁচামাটিয়া নদীর ওপর বিধ্বস্ত হওয়া ব্রীজের ছবি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo