• সমগ্র বাংলা

সাতক্ষীরায় ডাঃ অপরাজিতাকে পরিকল্পিত হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. অপরাজিতা আঁখিকে পরিকল্পিত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

রোববার (১৪ জুলাই) সকাল থেকে মেডিকেল কলেজ চত্বরে এই কর্মসূচিতে সকল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। 

\"\"

এসময় গাইনী বিভাগের অধ্যাপক শংকর প্রসাদ বিশ্বাসকে কয়েকঘন্টা কক্ষে অবরুদ্ধ করে রাখে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ডা. অপরাজিতা আঁখি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. শংকর প্রসাদ বিশ্বাসের ছেলে ডা. রাহুল দেব বিশ্বাসের স্ত্রী।

গত ১৩ তারিখ শনিবার যশোরের অভয়নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অপরাজিতা আঁখিকে তার স্বামী রাহুল কৌশলে হত্যা করেছেন। তবে এটিকে আত্মহত্যা বলে প্রচার করছে রাহুলের পরিবার। এর সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৫ম বর্ষের সামিয়ান বিন ইমু, ফারহা সামান্থা রহমান, প্রিতম দাস, ৪র্থ বর্ষের মিনহাজুর রহমান প্রমুখ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo