• সমগ্র বাংলা

ময়মনসিংহের মুক্তাগাছায় নারীকে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ জুলাই ২০২৪ সকাল ৭টায় ঘুম থেকে ডেকে তুলে এক নারীকে কুপিয়ে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। এসময় নিহত নারীর স্বামীকেও হত্যার উদ্দেশ্যে দা নিয়ে তাড়া করলে সে পালিয়ে রক্ষা পায়।  উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারীউত্তর গ্রামে। নিহত নারীর নাম শিউলী আক্তার(৩০)। সে ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গোয়ারী উত্তর গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম ও শিউলী আক্তার (৩০) দম্পতির ৬ বছরের মেয়ে লামিয়ার সাথে শুক্রবার বিকালে শরিফুলের চাচা সোলায়মান মিয়ার ছেলের সাথে ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে পরদিন শনিবার সকালে সোলায়মান এসে শরিফুল ও তার স্ত্রী শিউলী আক্তারকে ঘুম থেকে ডেকে তুলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সোলায়মান দা দিয়ে এ্যালোপাথারি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ সময় স্বামী শরিফুলকেও হত্যার উদ্দেশ্যে দা নিয়ে তাড়া করে। শরিফুল দৌড়ে গিয়ে বাড়ির পাশের পুকুরে ঝাপ দিয়ে প্রাণ রক্ষা করে। নিহত শিউলী আক্তারের ৫ মাসের একটি মেয়ে শিশুসহ ৩ কন্যা সন্তান রয়েছে।   

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না জানান, শনিবার সকালে উপজেলার গোয়ারীউত্তর গ্রামে হত্যার ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী গ্রেপ্তারে তৎপরতা চলছে।    

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo