ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ বেড়েছে বানভাসীদের।বিশুদ্ধ পানির সংকট হওয়ায় বাড়ছে পানিবাহিত রোগ।এদিকে পানি কমে যাওয়ায় বেড়েছে নদীভাঙ্গন।তিস্তার প্রবল শ্রোতে আবাদি জমি,বসতভিটা,প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। এদিকে আজ শনিবার সকালে সদর উপজেলার কালমাটি এলাকার নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন সদর আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এমপি।
এসময় কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভাঙ্গন থেকে রক্ষার জন্য তিস্তা নদীর বামতীরে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।তিস্তার মহাপরিকল্পনা কাজটি সম্পন্ন হলে ভাঙ্গন থাকবেনা। বিদ্যালয়টি রক্ষায় ৩ কিলোমিটার এলাকায় ৫হাজার ২শত জিও ব্যাগ ফেলা হবে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সূনিল কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুজ্জামান মন্ডল বাদল সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)