ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।
শনিবার অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর সিএনএনের।
প্রধানমন্ত্রীর কার্যলয়ের পক্ষ থেকে জানানো হয়, বাসভবনের কাছের ওই চিকিৎসাকেন্দ্রটিতে সারারাত অবস্থান করেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিওবার্তা দেন নেতানিয়াহু।
এ সময় জানান, গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েন এ নেতা।
তবে বলেন, আমি ভালো বোধ করছি। তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শ দেন। বেশি পানি পান করতে বলেন।
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...
আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

মন্তব্য (০)