• লিড নিউজ
  • বিনোদন

‘জানম’ গানে তৃপ্তি-ভিকির ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ‘ব্যাড নিউজ’ ছবির ‘জানম’ গানে পানির নিচে তৃপ্তি ও ভিকি কৌশলের ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনায় নেটিজেনরা। তৃপ্তির শরীর ছুঁয়ে যাচ্ছে ভিকির ঠোঁট— এমন অন্তরঙ্গ দৃশ্যে এর আগে ভিকিকে কখনো দেখা যায়নি। এবার তাই দেখলেন নেটিজেনরা। এ ছাড়া ‘ব্যাড নিউজ’ ছবির তওবা তওবা গানে ভিকির নাচের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।  ক্যাটরিনা কাইফের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ক্যাটরিনার প্রতিক্রিয়ার জন্য। 

নেটিজেনদের প্রশ্ন, ‘ক্যাটরিনা ভাবি এ সব জানেন? আপনাদের মধ্যে সব ঠিক আছে?’ এই আলোচনার মধ্যেই স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন ভিকি।

ক্যাটরিনার সঙ্গে মান-অভিমান পর্বের বোঝাপড়া নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মতামত জানালেন ভিকি। অভিনেতার কথায়, ‘যা-ই হয়ে যাক, পরস্পরের হাতটা ধরে থাকতে হবে। সম্পর্কে খারাপ সময় এলে আমাদের দু’জনকেই তা কাটিয়ে উঠতে হবে। মনে রাখতে হবে, আমরা সব সময় পরস্পরের জন্য আছি।’

ক্যাটরিনাকে বিয়ে করার পরে জীবনে কী কী বদল এসেছে? প্রশ্নের উত্তরে ভিকি জানান, তিনি ক্যাটরিনাকে বিয়ে করে সুখী। অভিনেতা বলেন, ‘আমি সত্যি সৌভাগ্যবান কারণ ক্যাটরিনা আমার জীবনে বহু সুন্দর বিষয় এনেছে। প্রতি দিন সকালে উঠে মনে হয়, আমি আজ আরও ভালো একটা মানুষ হয়ে উঠতে পেরেছি এবং তা ওর জন্যই। সম্পর্কের জন্য ও অনেক কিছু করেছে।’

গত কয়েক মাস ধরে বি-টাউনে গুঞ্জন, ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা? দীর্ঘ দিন লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মুম্বাই ফিরেছেন তিনি। ভিকিকেও তার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর প্রচার অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়, কবে আসবে সুখবর? উত্তরে ভিকি জানান, সঠিক সময় এলে সকলে সুখবর জানতে পারবেন।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo