ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়াতে সড়ক দুঘর্টনায় হতাহত হয়েছে ৪ জন। জানা যায়,১১ জুলাই রাত সাড়ে ১১টায় পটিয়া মেলিটারী পুলের হক্কানী পেপার মিলের সামনে বোয়ালখালী অভিমুখী বে-পরোয়া বালু বোঝাই ট্রাক অটোরিকসাকে চাপা দিলে ঘটনাস্থলে ৪ জন প্রান হারায়। এবং আহত ১ জনকে চমেক হাসপাতালে
ভর্তি করা হয়।
নিহতরা হলো,পটিয়া জংগলখাইন ৫নং ওয়ার্ডের নাইখাইন এলাকার মোহাম্মদ আলীর মেয়ে মেট শো নামক জুতার কারখানার কর্মচারী রুমি আকতার (৩০) গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা আকতার (৩২) তার ছেলে ফাহিম(৫) বোয়ালখালী আহলা শেখপাড়ার সোনা মিয়ার পুত্র অটোরিকসা চালক মো:আনোয়ার হোসেন (৪৫)
পটিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অটোরিকসার আরোহী ৫ জনের মধ্যে ২ জনের মরদেহ পটিয়া হাসপাতালে আনা হয়েছে, বাকী ২ জনের মরদেহ তাদের স্বজনেরা নিয়ে গেছেন।
পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানান, গাড়ী ২ টি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)