• সমগ্র বাংলা

রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনির বস্তা জব্দ করেছে পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ১৮১ বস্তা ভারতীয় চিনির বস্তা জব্দ করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার(১১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলান চর শৌলমারি বাজারের একটি গুদামঘরের ভেতর চোরাচালানের মাধ্যমে মজুদকৃত ২৬ বস্তা ভারতীয় চিনি (প্রতিটি বস্তা ৫০ কেজি করে) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবং একই বাজারে অপর একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৫৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। পৃথক দু'টি অভিযানে মোট ১৮১ বস্তা ভারতীয় চিনির বস্তা জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, এ ঘটনায় রৌমারী থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। চোরাকারবারির সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। জেলায় চোরাচালান রোধে জেলা প্রশাসন ও পুলিশ সম্মিলিতভাবে অভিযান অব্যহত রেখেছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo