• সমগ্র বাংলা

সরাইলে মাটি চাপায় নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ড্রেজার দিয়ে জমির মাটি কেটে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙে মাটিচাপা পড়ে দেলোয়ার হোসেন ও আলী মনছুর নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের পূর্ব পাশের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলিয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও আলী মনছুর একই এলাকার আসাদ আলীর ছেলে।স্থানীয়রা জানান, ফসলের মাঠে ড্রেজারে মাটি কেটে পুকুর খনন কাজ করার সময় পুকুরের পাড় ভেঙে তিনজন শ্রমিক মাটিচাপা পড়ে। আতিকুল ইসলাম নামে একজন শ্রমিক প্রাণে বাঁচলেও বাকি দুজন নিখোঁজ হন।

সরাইল ফায়ার স্টেশনের ইনচার্জ রিয়াজ মোহাম্মদ জানান, ইউএনও স্যার জানানোর পর রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। আজ সকালে ডুবুরির সহায়তায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক নিউটন দাস।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় তদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত চলছে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo