• সমগ্র বাংলা

নড়াইলে চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন  হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা  নির্বাচন অফিসের সভাকক্ষে নড়াইল সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শামীম আহমাদ প্রার্থীদের উপস্থিতিতে  প্রতীক বরাদ্দ দেন।

এ নির্বাচনে মো: সাজ্জাদ হোসেন পেয়েছেন আনারস প্রতীক, মো: জাহিদুর রহমান ঘোড়া প্রতীক. সৈয়দ তরিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীক এবং মাসুদুর রহমান গুলু পেয়েছেন চশমা প্রতীক। নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা দুই প্রার্থী নুরুল ইসলাম ও মো: মিজানুর রহমান তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় চার প্রার্থী  ভোটে অংশ নিচ্ছেন।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,গত ২১ মে অনুষ্ঠিত হওয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চন্ডিবরপুর  ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া অংশগ্রহণের জন্য পদত্যাগ করায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদটি শুণ্য হয়।পরবর্তীতে নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী এ ইউপি উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ৪ জুলাই, যাচাই-বাছাই ছিল ৫ জুলাই।

যাচাই-বাছাই শেষে উপ-নির্বাচনে অংশগ্রহনের জন্য জমা দেয়া ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।এ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দের দিন ছিল ১১ জুলাই এবং আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫হাজার ৯৪২।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo