• লিড নিউজ
  • প্রশাসন

বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন জাকির হাসান

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জাকির হাসান পিপিএম।

১০ জুলাই (বুধবার) বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগদান করেন। পুলিশ সুপার জাকির হাসান, পিপিএম বগুড়া জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়। 

পরবর্তীতে নবাগত সম্মানিত পুলিশ সুপারকে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। 

এরপর বিদায়ী পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয় নবাগত পুলিশ সুপার জনাব জাকির হাসান, পিপিএম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। 

নবাগত পুলিশ সুপার জনাব জাকির হাসান, পিপিএম মহোদয় বগুড়া জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস, বগুড়ার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

জাকির হাসান, পিপিএম মহোদয় ২৫তম বিসিএস এর একজন অন্যতম মেধাবী, দক্ষ ও চৌকষ পুলিশ কর্মকর্তা। 

উল্লেখ্য যে, বগুড়া জেলায় যোগদানের পূর্বে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo