• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে যাওয়া নিখোঁজ শিার্থীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বুধবার নিশ্চিন্তপুর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। সে গত সোমবার  দুপুরে গোবিন্দনগর ইুখামার ইজতেমা সংলগ্ন ঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া কলেজ শিার্থী রায়হান ইসলাম (১৬) স্থানীয় মুজিবনগর গ্রামের শহিদের ছেলে। সে স্কলার্স কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। 

রায়হানের বোন রুমি আক্তার বলেন, ওই দিন আমরা মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। ভাই পড়াশোনার পাশাপাশি আড়তে কাজ করেন। আমি ভেবেছি সে মহাজনের কাজে আছে। আমার ভাই যে নদীতে গোসলে নেমেছিলো এ কথা কেউ জানায়নি। পরদিন সোমবার সকালে জানতে পারি আমার ভাই তার পাঁচজন বন্ধুর সঙ্গে নদীতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। আজ আমার ভাইয়ের মরদেহ পেলাম। 

প্রত্যদর্শী কিশোর সিফাত বলেন, ওই দিন নদীতে ওরা ৫-৬ জন নেমেছিলো। যখন সে হাবুডুবু খাচ্ছিলো তখন স্বাভাবিক ভাবে মনে করেছিলাম গোসল করছে। পরে সে আর উঠেনি। আমি এখানে বেড়াতে এসেছি ওদের বাড়িও চিনিনা। তবে আমি তার সঙ্গে গোসলে নামা ছেলেদের বলেছিলাম যেন তার বাড়িতে জানায়। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, আমাদেরকে অনেক দেরিতে জানানো হয়েছে। আমরা ধারণা করছিলাম মরদেহ ভেসে অনেক দূরে চলে গেছে নয়তো পানির নিচে বালুতে চাপা পড়ে আছে। ডুবরি দলের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও উদ্ধার অভিযানে অংশ নিলে অবশেষে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo