• খেলাধুলা

নড়াইলে বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়ন প্রতিযোগীতার উদ্বোধন

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়ন শীপ ( নারী- পুরুষ )-২০২৪ এর জেলা পর্যায়ের প্রতিযোগীতা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা পুলিশ,নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় এ প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগীতায় নড়াইল জেলার নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানার চারটি পুরুষ দল এবং নড়াইল ও নড়াগাতি থানার দুইটি মহিলা দল অংশ গ্রহন করছে।উদ্বোধনী খেলায় পুরুষ গ্রুপে নড়াইল সদর ও লোহাগড়া থানা দল অংশ গ্রহন করে।

সকাল সাড়ে ১০ টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী এ প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।পুলিশ সুপার মেহেদী হাসান এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন। 

জেলা ক্রিড়া সংস্থার সহ- সভাপতিমোঃআয়ুব খান বুলু, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী , জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাশ, জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগন ,জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারি, গনমাধ্যম কর্মি,খেলায়ারসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo