• প্রশাসন

কুড়িগ্রামে প্রত্যন্ত চরে বন্যার্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের প্রত্যন্ত চর মোহনগঞ্জের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম(বার), পিপিএম।

মঙ্গলবার( ৯ জুলাই) দুপুরে ঢুষমারা থানার মোহনগঞ্জের প্রত্যন্ত চরে বন্যার্ত মানুষের মাঝে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রংপুর রেঞ্জের রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আব্দুল বাতেন বিপিএম (বার), পিপিএম। এসময় তিনি পুলিশের এই ক্যাম্পে কর্মরত সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং নাগরিকসেবার মান বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও রেঞ্জ ডিআইজি উলিপুরের বজরা এলাকায় গত ঈদের সময় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন ও স্থানীয় নাগরিকদের সাথে মতবিনিময় করেন। 

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন- বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুর রহমান সরকার, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, চিলমারী থানার অফিসার ইনচার্জ (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মোজাম্মেল হক, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান ও উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা প্রমুখ।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo