• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে সশস্ত্র হামলা, নিহত ৫ ভারতীয় সেনা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার দুর্গম মাচেদি এলাকায় ভারতীয় সামরিক বাহিনীর কনভয়ে হামলায় পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।

সোমবার (৮ জুলাই) এই হামলা হয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে দ্বিতীয়বারের মতো ভারতের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটল।

প্রতিবেদনে বলা হয়েছে, কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর যানবাহন নিয়মিত টহলে ছিল। সেইসময় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিক হামলার পর সন্ত্রাসীরা সেনাদের কনভয়ে বোমা ছোড়ে এবং গুলি চালায়। সেনারা পাল্টা হামলা শুরু করলে সন্ত্রাসীরা পাশের বনে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

মন্তব্য (০)





image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

  • company_logo