• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সাতকানিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর  

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে। সোমবার ভোরে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন নোয়াখালীর সুধারামের মাছিমপুর দানামিয়ার বাজার এলাকার মোহাম্মদ ইউছুপের ছেলে নাহিদ হাসান (১৯) ও পূর্ব এজবালিয়া এলাকার মো. আব্দুর রবের ছেলে আরিফুল ইসলাম (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই তরুণ আহত হন। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের টহল দল ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী দোহাজারী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসানকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত আরিফুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মৃত্যু হয় আরিফুল ইসলামের।

দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাকের চালক পালিয়ে গেছেন। ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দুপুরের দিকে নিহত দুই তরুণের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহত এক তরুণের স্বজন বাদী হয়ে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo