• খেলাধুলা

হারল সাকিবের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দল যখন চাপের মুখে তখন হাল ধরলেন সাকিব আল হাসান। এনে দিলেন লড়াকু সংগ্রহের ভীত। যদিও তা যথেষ্ট ছিল না তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জন্য। সান ফ্রান্সিসকো ইউনোকর্নসের কাছে ৪ উইকেটে হেরেছে তারা।

ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান করেছে নাইট রাইডার্স। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান নিয়ে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। এছাড়া ২৬ বলে ৬ চারে ৩৫ রান করেছেন সাকিব। চতুর্থ উইকেটে নিতিশ কুমারকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন তিনি।

বল হাতে যদিও খরুচে ছিলেন সাকিব। মাত্র ২ ওভার বোলিং করে ২৭ রান দিয়েছেন তিনি। এর মধ্যে তাকে টানা তিন ছক্কা হাঁকিয়েছেন ফিন অ্যালেন। এই কিউই ওপেনারের বিধ্বংসী ইনিংসেই জয়ের পথটা সহজ হয়ে যায় ইউনিকর্নসের জন্য। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে ম্যাচসেরা হন তিনি। এছাড়া ২৬ বলে ৫৮ রান করেন ম্যাথু শর্ট।

দুই ম্যাচ খেলে মেজর লিগ ক্রিকেটে এটি নাইট রাইডার্সের প্রথম হার।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo