• সমগ্র বাংলা

১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ে জেলায় গত ২৭ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

দেখা যায়, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত না থাকলেও কখনো হালকা মাঝারি ও মুষলধারায় বৃষ্টিপাত নামছে। এতে করে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা গেছে। বৃষ্টির জন্য অনেকেই ছাতা নিয়ে বের হলেও অনেকে প্রয়োজনের ক্ষেত্রে বৃষ্টিতে ভিজছে। তকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে অন্যদিনের তুলনায় মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, তীব্র দাবদাহের পর জেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে। এদিকে গত শনিবার (৬ জুলাই) থেকে রোববার (৭ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরবর্তী ৩ ঘন্টায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বমোট গত ২৭ ঘন্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo