• সমগ্র বাংলা

ডোমার কাঁচাবাজারে আগুন, পুড়লো অর্ধকোটি টাকার মালামাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভার কাঁচাবাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে পুড়ে গেছে আটটি দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ীর বসত ঘরও। এত ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা বলে দাবী করেছেন ব্যবসায়ীরা। 

শনিবার (০৬ জুলাই) দিবাগত রাতে ডোমার পৌর কাঁচাবাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, কাঁচাবাজারের একটি দোকান থেকে বিদ্যুতের তারের শর্ট সাকির্ট থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ডোমার ও দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন,শনিবার দিবাগত রাত একটার দিকে পৌর কাঁচাবাজরের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় মুষুলধারে বৃষ্টি হচ্ছিল। আগুনে রুবেলের ডিমের আড়ত, জুয়েলের ডিমের দোকানের একাংশ, আজিজের ওষুধের দোকান,ভুট্টুর মুদি দোকান,রফিকুলের ডিমের দোকান, কাদের ও তরিকুলের চালের দোকান, নুর মার্কেটের সালামের অটোর পার্টসের গোডাউন, কালামের টাইলসের গোডাউন, হিপ্পুর সারের দোকান সম্পুর্নরুপে পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় মুকুল সওদাগড়ের একটি ঘড়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন অগ্নিকান্ডে তাদের নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।নুর মার্কেটর মালিক নুরন্নবী বলেন, আগুনে তার মার্কেটের ব্যাপক ক্ষতিসহ তিনটি দোকানের প্রায় ৩৫ লাখ টাকার মত ক্ষতি সাধন হয়েছে।

ডিম ব্যবসায়ী রুবেল বলেন, ঋন করে ১৮ হাজার ডিম কিনে আনা হয়। আগুনে ১৮ হাজার ডিম পুড়ে ছাই হয়ে গেছে। মুদি দোকানি ভুট্টু বলেন, দোকানে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ছিল তাছাড়া নগদ টাকা ছিল ১০ হাজারের মত। দোকানে থাকা সব মালামালেই পুড়ে ছাই হয়ে গেছে। সারের দোকানদার হিপ্পু বলেন, তার দোকানে ২০ লক্ষ টাকার বেশি সার ও কিটনাশক ছিল।

সব সম্পদেই আগুনে শেষ হয়ে গেছে। টাইলস দোকানদার কালাম বলেন, আগুনে তার দুই ভাইয়ের প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে। সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।

ডোমার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার, মোঃ লিটন চৌধুরী অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo