• সমগ্র বাংলা

নড়াইলে চিত্রাপাড়ে সুলতান শীর্ষক দুদিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’দু’দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে অন্তরে বাংলা আর্টিস্ট গ্রুপ আয়োজিত শুক্রবার (৫ জুলাই) দুপুরে সুলতান স্মৃতি সংগ্রহশালার শিশুস্বর্গে এ আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, শিশুস্বর্গের সিনিয়র শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী কৃটি রঞ্জন বিশ্বাস, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী  হাসান, শামসুল আলম, ফিরোজা আক্তার, হোসনা বানু, জোসনা মাহবুবা,সহকারী কিউরেটর মাসুদ রানা প্রমুখ।

এ আর্ট ক্যাম্পে ঢাকা থেকে আসা ১২ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে শিল্পীরা সুলতান সংগ্রহশালা ঘুরে দেখেন। অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান বলেন,বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী সুলতানের প্রিিত শ্রদ্ধা নিবেদন স্বরূপ দু’দিনব্যাপী এ আর্ট ক্যাম্পের আয়োজন। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান প্রজন্মের শিশুদের মাঝে চিত্রকর্ম তুলে ধরে তাদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo