• লিড নিউজ
  • জাতীয়

পাবনায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, আহত ২

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ ঘটনা। নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার আজমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে জিহাদ (১৪), কবির ওরফে আনোয়ার হোসেনের ছেলে ও প্রাইভেটকারচালক বিজয় (২৩), ইলিয়াস আলীর ছেলে শিশির (১৪), মাসুম হোসেনের ছেলে সিফাত (১৫) ও ভাড়ইমারি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে শাওন (১৫)। 

আহত দুজন হলেন, জাপান আলীর ছেলে শাহেদ ওরফে জেটু ও সুসন হোসেনের ছেলে নাইম। তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সবাই একে-অপরের বন্ধু।বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রাতে তারা কয়েক বন্ধু প্রাইভেটকার নিয়ে বেড়াতে বের হয়।

ঘোরাঘুরি শেষে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে দাশুরিয়া চিনিকলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হন‌।পরে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দু'জনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।ওসি রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

  • company_logo