ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ অদ্য ০৪ জুলাই'২৪ বিকালে মাদক মামলায় ০১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিপ্লব বিশ্বাসকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি বিপ্লব বিশ্বাস নড়াইল জেলার সদর থানার নূনক্ষীর গ্রামের বিদ্যুৎ বিশ্বাস এর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুপ্রভাত কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)