• সমগ্র বাংলা

উলিপুরে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৩০০ জন বানভাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেগমগঞ্জ ইউনিয়ন, সাহেবের আলগা ইউনিয়নের হকের চর ও নামাজের চরে ৩০০ জন বানভাসি মানুষের প্রতিজনকে ৫কেজি চাল, ১কেজি চিড়া, হাফ কেজি মুড়ি, ১কেজি গুড়, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে, কোন সংকট নেই। সার্বক্ষণিক পানিবন্দি মানুষের খোঁজখবর নেয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo