• প্রশাসন

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্টিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে 'বাংলাদেশ নেভাল একাডেমি'তে মিডশিপম্যান ২০২১ "বি ব্যাচ" এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৪ "এ ব্যাচের" গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ আজ বৃহস্পতিবার ০৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, পিভিএসএম, এভিএসএম, এনএম (Admiral Dinesh Kumar Tripathi, PVSM, AVSM, NM) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০২১ "বি ব্যাচের" ৫৭ জন মিডশিপম্যান এবং ২০২৪এ ব্যাচের ১২ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৬৯ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। উল্লেখ্য, তাদের মধ্যে ৯ জন মহিলা মিডশিপম্যান এবং ১ জন মহিলা ডাইরেক্ট এন্ট্রি অফিসার রয়েছেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে পদক তুলে দেন। মিডশিপম্যান ২০২১বি ব্যাচের মিডশিপম্যান মুনকাসীর আবেদীন আলভী, (এক্স), বিএন সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী সেরা চৌকশ মিডশিপম্যান হিসেবে 'সোর্ড অব অনার' অর্জন করেন। এছাড়া মিডশিপম্যান মোঃ তাওসিফ উল হক, (ই), বিএন প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে 'নৌ প্রধান স্বর্ণপদক' এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৪এ ব্যাচের এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মোনাজাত-ই জান্নাত, (ই), বিএন সর্বোচ্চ ফলাফল অর্জনকারী হিসেবে 'বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক' লাভ করেন।

সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভারতীয় নৌবাহিনী প্রধান তাঁর ভাষণে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধার নিবেদন করেন। সেইসাথে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয়দের সর্বোচ্চ আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। দুই দেশের নৌবাহিনীর মধ্যকার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক মহড়াসমূহ পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কেরই প্রতিফলন। ত্রিমাত্রিক বাংলাদেশ নৌবাহিনীর জাতীয় উন্নয়ন, সামুদ্রিক সংকট মোকাবেলা ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ জাতিসংঘ শান্তিরক্ষায় অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসা অর্জন করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ নেভাল একাডেমির কঠোর প্রশিক্ষণ তরুণদের দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেলে প্রস্তুত করবে যারা যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ, ভারতীয় প্রতিনিধি দল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উক্ত কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী প্রধানের উপস্থিতি উভয় নৌবাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধি করবে বলে আশা করা যায়।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo