• সমগ্র বাংলা

চাটমোহর পৌরসভার প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ চরমে!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌরসভার প্রধান সড়কের বেহাল দশা। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের অধিকাংশ রাস্তাগুলো সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রথম শ্রেণীর এই পৌরসভার সড়কগুলো খানা-খন্দকে ভরা। সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চরম দূর্ভোগে পড়েন পৌরবাসীসহ বিভিন্ন এলাকা থেকে উপজেলা সদরে আসা মানুষজন।

চাটমোহর পৌরসভার প্রধান সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। চাটমোহর নতুন বাজার থেকে পুরাতন বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক এখন পৌরবাসীর গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। যানবাহন চলাচলও দুরুহ হয়ে পড়েছে। চরম ভোগান্তির শিকার পৌরবাসী। ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রতিনিয়তই ঘটছে ছোটখাট দূর্ঘটনা। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়কটি মেরামতের জন্য ইতোমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। কিন্তু পৌরবাসী বিশ্বাস করতে পারছেন না, সড়কটির কাজ করা হবে। দূর্ভোগ লাঘব হবে পৌরবাসীর। 

এ বিষয়ে চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো জানান, ইতোমধ্যে সড়কটি পুনঃ নির্মাণের জন্য দরপত্র আহবান করার পর আনুসাঙ্গিক কাজ শেষ হয়েছে। শীঘ্রই ঠিকাদার কাজ শুরু করবেন। বৃষ্টির পরেই সড়ক ভালো হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo