• সমগ্র বাংলা

সরিষাবাড়িতে শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে শেখ হাসিনার উপহার হিসেবে শুকনো খাবার, চাল, ঢেউটিন, চেক ও চারাগাছ বিতরণ করা হয়েছে।  

বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য আবদুর রশিদ এমপি। 

উপজেলা সমাজসেবা অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস , কৃষি অফিস, ও বন বিভাগ সম্মিলিতভাবে এ আয়োজন করেন। 

অনুষ্ঠানে ১০ জন ভিক্ষুকের মাঝে ২ টি করে ছাগল,  ১২ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ১২ টি হুইল চেয়ার, ১শ জন পরিবারের মাঝে ১৪ কেজি শুকনা খাবার, ১শ জনের মাঝে ১০ কেজি চাল, ১০টি পরিবারকে ঢেউ টিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।  

অন্যদিকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪শ কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয় এবং বন বিভাগ থেকে ৫হাজার চারা বিতরণ  বিতরণ করা হয়।   

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,  উপজেলা সমাজসেবা অফিসার মো: তৌফিকুল ইসলাম খালেক,  কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান প্রমুখ। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo