ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকায় জঙ্গী আস্তানা সন্দেহে সৌদী প্রবাসী জাকির হোসেনের ৪ তলা বাড়ী ঘেরাও করে অভিযান শুরু করেছে এন্টিটেররিজম ইউনিটসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
এন্টিটেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার ( অপারেশন) সানোয়ার হোসেন জানান, গত ৫ জুন নরসিংদী থেকে ১ জন জঙ্গী আটক করা হয়। গত ১ কক্সবাজার থেকে ১ নারীকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে রূপগঞ্জে বরপা আড়িয়াবো এলাকায় সৌদী প্রবাসী জাকিরের ৪ তলা বাড়ীতে একাধিক জঙ্গী থাকার কথা রয়েছে বলে তারা ধারনা করছেন। সেজন্য মঙ্গলবার সকাল ১০ টা থেকে পুরো বাড়ী ঘেরাও করে রাখে আইন শৃংখলা বাহিণীর সদস্যরা। পরবর্তীতে দূপূরে বাড়ীটিতে অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িটিতে দুপুর দেড়টার দিকে অভিযান শুরু হয়।অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে।এই অভিযানের নেতৃত্বে দিচ্ছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

মন্তব্য (০)