• লিড নিউজ
  • জাতীয়

ফেনীতে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরামের ১০ গ্রাম প্লাবিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ প্রবল বর্ষণ ও ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী ও কুহুয়া নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরামের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

সোমবার রাত ১১ টার দিকে পরশুরামের দক্ষিণ শালধর ও ফুলগাজীর উপজেলার দৌলতপুর গ্রামে নদীর কিসমত ঘনিয়ামোড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে।

এ সময় ফুলগাজীতে মো. মামুন (২৫) নামে এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন থানার অফিসার ইন-চার্জ ইন্সপেক্টর নিজাম উদ্দিন। জানা গেছে, ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় কহুয়া নদীতে মাছ ধরতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে। রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।  এদিকে, আজ মঙ্গলবার পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, পরশুরাম উপজেলায় দক্ষিণ শালধর গ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মানুষজনকে নিরাপদ আশ্র‍য়ে সরিয়ে নিতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। যাতে করে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেজন্য প্রশাসন সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে সর্বোচ্চ সতর্ক নজর রাখতে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া জানান, উপজেলার কমপক্ষে দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বাড়িঘর দোকানপাট ও বাজার এলাকা তলিয়ে গেছে। অপরদিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী অংশে ছয় ফুট পানি উঠায় ফেনী-পরশুরাম সড়কে রাত ১১ টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য (০)





image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

১

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

২

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৩

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

image

‎মিরপুর-১০-এ ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo