প্রতীকী ছবি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাষণ্ড স্বামী মদ্যপান করে ঘরে ডুকে স্ত্রী ইমা দেবী (৩৫) কে গলা টিপে খুন করেছেন। এ ঘটনায় স্বামী সজল চক্রবর্তী (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সজল চক্রবর্তী বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকার শিবু চক্রবর্তীর ছেলে। তিনি পেশায় একজন কাটমিস্ত্রি।
রবিবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বনিকপাড়ার বাদল চৌধুরীর বাড়িতে এঘটনা ঘটে।
ঘটনা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থল পৌছে স্বামী সজল চক্রবর্তী (৪০) কে গ্রেপ্তার করেছে। সুরতহাল প্রতিবেদন লিখা শেষে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, গৃহবধূ ইমা দেবী (৩৫) চট্টগ্রাম নগরীর একটি গার্মেন্টসে চাকরি করতেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)