• সমগ্র বাংলা

চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমূখ।

এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সুধিজন ও সুফলভেগী কৃষকেরা উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১ হাজার ১ শত কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় ৬ হাজার ৭ শত ৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo