• খেলাধুলা

জর্জিয়াকে উড়িয়ে শেষ আটে স্পেন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ইউরোতে চমক হয়ে ওঠা জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে স্পেন।রোববার জার্মানির রাইন এনার্জি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জর্জিয়ার বিপক্ষে এমন জয় পায় স্পেন। এর মাধ্যমে দলটি শেষ আটে ওঠা নিশ্চিত করে। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি।

ম্যাচের শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণে নেয় স্পেন। ফুটবলপ্রেমীদের এদিন সুন্দর ফুটবল উপহার দিয়েছে স্পেন। তবে সবাইকে চমকে দিয়ে ম্যাচে আগে গোল পেয়ে যায় জর্জিয়া। ১৮ মিনিটে স্পেনের ডিফেন্ডার রবিন লে নরম্যান্ডের আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় প্রথমবার ইউরো খেলতে আসা দলটি।

জর্জিয়ার কাকাবাদজের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টা নিজেদের জালে বল পাঠিয়ে দেন তিনি। তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৩৯ মিনিটে রদ্রি স্পেনকে সমতায় ফেরায়। উইলিয়ামসের কাটব্যাক থেকে গোল করেন তিনি। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

৫১ মিনিটে ইয়ামালের ক্রস থেকে স্পেনকে এগিয়ে দেন ফ্যাবিয়ান রুইজ। ৭৫তম মিনিটে রুইজের পাস থেকে গোল করেন উইলিয়ামস। আর ম্যাচের ৮৩ মিনিটে মিকেল ওইয়ারসাবালের পাস থেকে ৪-১ করেন দানি ওলমো। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়েই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠে লুইস দে লা ফুয়েন্তের দল।

পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল স্পেনের দখলে ছিল। এই সময়ে ৩৫টি শট নিয়েছে তারা। যেখানে ১৩টি শট টার্গেটে রাখতে পেরেছে স্পেন।আগামী ৫ জুলাই স্টুটগার্ট অ্যারেনায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo