• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, এই সময়ের মধ্যে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে আগামী তিন দিন দেশের ৮ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে এই তিন তিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

এরমধ্যে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আগামীকাল সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আর মঙ্গলবার একই সময় পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে বর্ধিত ৫ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (০)





image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

১

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

২

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৩

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

image

‎মিরপুর-১০-এ ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo