• সমগ্র বাংলা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় মহাসড়কে দুর্ঘটনায় সুমন শেখ (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) ভোর বেলার দিকে নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সুমন শেখ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মো. রাশেদ শেখের ছেলে।

পুলিশ জানায়, নিহত ভ্যানচালক সুমন ভোর সাড়ে ৫টার দিকে নড়াইল থেকে ভ্যান নিয়ে নিজ বাড়ি বাঘারপাড়ায় ফিরছিল। প্রতিমধ্যে ঘটনাস্থল নড়াইল-যশোর মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সুমন নামে ওই ভ্যানচালক ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন বলেন, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যাবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo