ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের ৮নং ওয়ার্ডের হোগলা-ডাঙ্গী সদরদী গ্রামের একটি পাটক্ষেত থেকে এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় আজ ভিকটিমের মা মেহেরুন বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।
শুক্রবার রাতে ওই গ্রামের একটি পাটক্ষেত থেকে থানা পুলিশ,ডিবি,সিআইডির যৌথটিম রেখা আক্তার(১৩)নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধর্ষনের পর তাকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
শনিবার ( ২৯ শে জুন) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মাদ মোর্শেদ আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতম কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার দ্রুত ধর্ষনে জড়িতকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য যে, শুক্রবার মেয়েটি তাদের বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।বিকেলে এক কৃষক পাটের ক্ষেতের মধ্যে ওড়না দিয়ে মুখ বাধা বিবস্ত্র অবস্হায় মেয়েটির মরদেহ দেখতে পায়।
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

মন্তব্য (০)