• বিনোদন

ফের ক্যানসার আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হিনা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ কথায় আছে, ক্যানসার সরে গেলেও ছেড়ে যায় না। যে শরীরে বাসা বাঁধে ভেঙে দিলে ফের ঘর তোলে। ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হচ্ছে। কেননা ফের কর্কট রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে হিনা নিজেই জানিয়েছেন তার রোগের খবর। ইনস্টাগ্রামে লিখেছেন, “গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।” 

এরপর সকলের উদ্দেশে হিনা লেখেন, “আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।”কদিন ধরেই গুঞ্জন চলছিল হিনাকে নিয়ে। তার অনুরাগীদের মধ্যে কথা চলছিল ফের ক্যানসার আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। ধোয়াশায় না রেখে সামাজিক মাধ্যমে নিজেই জানালেন বিষয়টি। 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo