প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হেলপারসহ দুইজন নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার সৈয়দাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ (২০) ও একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কুমিল্লা অভিমুখী বিসমিল্লাহ্ পরিবহনের একটি যাত্রী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন।
এরমধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

মন্তব্য (০)