• বিনোদন

অর্জুনের জন্মদিনের পার্টিতে নেই মালাইকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসেছিল অর্জুন কাপুরের জন্মদিন উদযাপনের আসর। পরিবারের সদস্যরা ছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বছর জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, সেই মালাইকা আরোরাই অনুপস্থিত। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন এ বার তাদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিল। 

গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে। এ বার মালাইকা অর্জুনের জন্মদিনে না আসাতেই যেন পরিষ্কার অনেকটা। অনেকেই ইতোমধ্যে এই নিয়ে কানাঘুষো শুরু করেছে। আর এরপরই অর্জুনের জন্মদিনের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী।

মালাইকা লেখেন, ‘আমি জীবনে এমন মানুষ চাই যাঁদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারব। শুধু তাই নয়, এমন মানুষ যাঁরা আমার পিছনেও একই রকম ব্যবহার করবে।’

দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন। সম্পর্ক কেন ভাঙল, তা-ও স্পষ্ট নয়। যদিও মালাইকার ম্যানেজার সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছিলেন। তবে অর্জুন জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি যেন নতুন করে উস্কে দিল জল্পনা।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo